1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঢাকার আরো দুই রুটে চালু হলো ‘নগর পরিবহন’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

বাস রুট রেশনালাইজেশন বা কোম্পানিভিত্তিক বাস সেবা প্রবর্তনের লক্ষ্যে ঢাকার দুটি রুটে চালু করা হলো ‘নগর পরিবহন’। গতকাল রুট দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নতুন রুট দুটির একটি ২২ নম্বর। এই রুটে ঘাটারচর থেকে ডেমরা পর্যন্ত নগর পরিবহনের বাস চলাচল করবে। ২৬ নম্বরের অন্য রুট ঘাটারচর থেকে কদমতলী পর্যন্ত।
২২ নম্বর রুটের যাত্রীছাউনি ও বাস থামার জায়গাগুলো হলো ঘাটারচর, ওয়াসপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউনহল, আসাদগেট, ফার্মগেট, কারওরান বাজার, বাংলা মোটর, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, কাজলা, কোনাপাড়া ও স্টাফকোয়ার্টার। আর ২৬ নম্বর রুটের যাত্রীছাউনি ও বাস থামার জায়গাগুলো হলো ঘাটারচর, ওয়াসপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউনহল, আসাদগেট, সোবহানবাগ, কলাবাগান, সায়েন্সল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পলাশী, চাঁনখারপুল, পোস্তগোলার কদমতলী ও পাগলা।
নতুন রুট দুটির উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের, বাস রুট র্যাশনালাইজেশন কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সাদেক খান, সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভিন প্রমুখ।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ২১ নম্বর রুট চালুর মধ্য দিয়ে রাজধানীতে যাত্রা করে নগর পরিবহন। এই রুটে ৫০টি বাস চলাচল করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT