1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

মাত্র ১ ইউরোতে সব বিক্রি করে রাশিয়া ছাড়ছে নিসান!

অটোমোবাইল রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

রাশিয়া ছাড়ছে জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান। গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) মস্কোর শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে এক ঘোষণায় নিসানের পক্ষ থেকে বলা হয়, মাত্র এক ইউরোর (শূন্য দশমিক ৯৭ ডলার) বিনিময়ে রাশিয়ায় থাকা তাদের সমস্ত ব্যবসা সরকারি মালিকানায় হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে অর্থের হিসেবে সংস্থাটির ৬৮ কোটি ৭০ লাখ ডলারের ক্ষতি হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দেশটি ছেড়েছে বিশ্বের বহু নামী কোম্পানি। এর আগে ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনল্টও কোম্পানিটির শেয়ারের বেশিরভাগ অংশ বিক্রি করে দেয়।
মস্কোর শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, নিসানের কার্যনির্বাহী কমিটি রুশ ফেডারেশনের কাছে রাশিয়ায় থাকা সম্পদ বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে সেন্ট পিটার্সবার্গে নিসানের উৎপাদন ও গবেষণাকেন্দ্র রয়েছে। পাশাপাশি মস্কোতে এর একটি বিক্রয় ও বিপণন কেন্দ্রও রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চলতি বছরের মার্চে নিসান তার সেন্ট পিটার্সবার্গের কারখানার উৎপাদন কার্যক্রম স্থগিত রাখে। পুরোপুরি বন্ধ না করে তারা পরিস্থিতির দিকে নজর রাখছিল। কিন্তু পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যেতে থাকায় রাশিয়া ছেড়ে যাওয়ার পরিকল্পনা নেয় নিসান। সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT