রাজধানীর তেজগাঁওয়ের হক সেন্টারে উদ্বোধন হলো ইয়ামাহার নতুন ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টারটি ইয়ামাহার ফ্লাগশিপ শোরুমের পাশেই অবস্থিত। ২০টি বে-বিশিষ্ট সার্ভিস সেন্টারটিতে প্রতিদিন ১২০ জনেরও বেশি গ্রাহক সেবা নিতে পারবেন। ইয়ামাহার সব ধরনের জেনুইন স্পেয়ার পার্টস ও লুব্রিক্যান্টও পাওয়া যাবে এ সার্ভিস সেন্টারে। সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশে ইয়ামাহার ডিস্ট্রিবিউটর কোম্পানি এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা জাপান ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply