1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

আবারো বৈশ্বিক বাজারে বিদ্যুৎচালিত গাড়ি বিক্রি বাড়াবে জেনারেল মোটরস

অটোমোবাইল রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

বৈশ্বিক বাজারে বিদ্যুচ্চালিত যানবাহন (ইভি) বিক্রির কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি নির্মাতা জেনারেল মোটরস (জিএম)। এ পরিকল্পনার আওতায় ইউরোপসহ এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়ায়ও ইভি বিক্রি করবে প্রতিষ্ঠানটি। ২০০৯ সালের পর চীন ও লাতিন আমেরিকার দেশগুলো ব্যতীত বৈশ্বিক অন্যান্য বাজারে ইভি বিক্রির কার্যক্রম সংকুচিত করে আনে জিএম। নতুন পরিকল্পনার আওতায় এ বাজারগুলোয় আবারো কার্যক্রম বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম গাড়ি নির্মাতা। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
সম্প্রতি এক সাক্ষাত্কারে জিএমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জিএম ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট শিলপান আমিন প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনার সময়ে এ পরিকল্পনার কথা জানান। উত্তর আমেরিকা ও চীন ছাড়াও বিশ্বের ৬০টি দেশে জিএম ইন্টারন্যাশনাল কার্যক্রম পরিচালনা করে থাকে।
শিলপান আমিন বলেন, ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিস্তৃত আকারে ইভি উৎপাদনের লক্ষ্য রয়েছে। আমাদের হালকা যানবাহনের গাড়িগুলোও বিদ্যুচ্চালিত হবে। এ কাজের মাধ্যমে বিশ্বের বাকি দেশগুলোও ইভির সঙ্গে তাল মিলিয়ে নেবে। জিএম ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় বিশ্বের সব দেশে ইভি চালুর সম্ভাবনাও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।
গআগামী বছর জিএম জাপানে বিলাসবহুল ব্র্যান্ড ক্যাডিলাকের লিরিক ইভি বিক্রি শুরু করবে। একই সঙ্গে দেশটিতে শেভ্রোলেটের ইভিও চালু হতে পারে। বর্তমানে জাপানে উভয় ব্র্যান্ডের গাড়ি বছরে যৌথভাবে প্রায় ১ হাজার ৫০০ ইউনিট বিক্রি হয়ে থাকে।
পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বাজারে ইভি চালু করবে জিএম। ইভি উৎপাদনে সুবিধা থাকায় ২০২৫ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ইভির ১০টি মডেল চালু করতে চায় জিএম।
এদিকে ইউরোপে আগামী বছরের মাঝামাঝিতে ইভি চালু করবে সংস্থাটি। তবে কোন ব্র্যান্ড ও মডেল এ বাজারে চালু করা হবে সে বিষয়টি উল্লেখ করা হয়নি। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে গ্যাসোলিনচালিত গাড়ি বিক্রি বন্ধ করার লক্ষ্য রয়েছে জিএমের। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ২০২৩-২৪ সালের মধ্যে ইভির নতুন মডেল চালুরও পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT