1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

অল্পের জন্য রক্ষা পেল মিতালি এক্সপ্রেসের ৮৪ যাত্রীর প্রাণ

হিলি প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

দিনাজপুরের হিলিতে গেটম্যানের বিচক্ষণতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালি এক্সপ্রেস ট্রেন। এর মাধ্যমে বেঁচে গিয়েছেন ট্রেনের ৮৪ যাত্রী। নির্ধারতি সময়ের ২০ মিনিট পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ট্রেনটি। বন্দর দিয়ে সচল হয়েছে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য।
আজ রোববার বিকালে হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেটে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৫টা থেকে এ পথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। একইসঙ্গে বন্দর দিয়ে শুরু হয় দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্যও ।
গেটম্যান সুজন চন্দ্র বলেন, ভারত থেকে আমদানিকৃত পাথরবাহী এক ট্রাক রেললাইনের উপরে উঠলে ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। একইসময়ে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালি এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন থেকে হিলির দিকে আসতে থাকে। খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে বিজিবির সহায়তায় লাল কাপড় উড়িয়ে আউটার সিগন্যালের নিকট সেই ট্রেনটিকে থামানোর ব্যবস্থা করি। যদি ট্রেনটি চলেই আসতো তাহলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ছিল।
ট্রেনটির চালক কাজী ওয়াহেদুজ্জামান বলেন, পার্বতীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। হিলি সীমান্তের চেকপোস্ট গেটের সন্নিকটে এসে এক ব্যক্তিকে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। একইসঙ্গে বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও আমাদের জানায়। সে অনুযায়ী লাল পতাকা দেখে ট্রেনটি থামিয়ে দিই। ads
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজ বলেন, অল্পের জন্য একটা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মিতালি এক্সপ্রেস। সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়া না হলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। আমরা ভারতীয় রফতানিকারকদের বার বার তাগাদা দিয়েছি যেন তারা ত্রুটিযুক্ত ট্রাক বাংলাদেশে না পাঠায়। আজকের ঘটনার পর তারা আমাদের আশ্বস্ত করেছেন।
হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার বলেন, ভারত থেকে যেসব ট্রাক আমদানিকৃত পণ্য নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসে তার অধিকাংশের কোনো ফিটনেস নেই। ফলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। যারই ধারাবাহিকতা আজকের ঘটনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT