সিলেটে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। প্রথম দিনে গতকাল সোমবার সিলেটের প্রবেশপথগুলোতে এবং বিভিন্ন মোড়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে পাথর কোয়ারির শ্রমিকরা অবস্থান নেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আন্দোলনকে আরো জোরাল করতে গণপরিবহন নেতাদের টানার চেষ্টা করছেন আন্দোলনকারীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ভোর ৬টা থেকেই ধর্মঘট শুরু করেন পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা। এ সময় তাঁরা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে পিকেটিং করেন। আজ মঙ্গলবার সিলেট নগরে থালা-বাটি নিয়ে মিছিল করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
Leave a Reply