1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

যাত্রীসহ লেকে ভেঙে পড়ল বিমান

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

যাত্রীসহ ভেঙে পড়েছে একটি বিমান। রোববার তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে এসে পড়েছে সেটি। আর প্রায় সাথে সাথেই ডুবে গেছে নিচের নিচে। এই ঘটনায় বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে অবতরণের সময়। খারাপ আবহাওয়ার কারণে অবতরণ করতে অসুবিধা হচ্ছিল বিমানটির। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে পড়ে যাওয়ায় গন্তব্যে পৌঁছনোর আগেই একটি অন্য বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল সেটি। তখনই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে ওই হ্রদে উদ্ধার কাজ শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ১৫ জনকে উদ্ধার করা গেলেও এখনো অনেকে বিমানের ভিতরে আটকে রয়েছে বলে আশঙ্কা।
রোববার ভোরে তানজানিয়ার রাজধানী শহর দার এস সালাম থেকে যাত্রী নিয়ে উড়েছিল বিমানটি। দুর্ঘটনাটি ঘটে বেলার দিকে। তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ওই বিমানে কতজন যাত্রী ছিলেন তা জানার চেষ্টা করা হচ্ছে। অন্য দিকে, জলের নীচে বিমানের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতেও দ্রুত কাজ শুরু করছে উদ্ধারকারী দল।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তানজানিয়ার সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ‘প্রিসিশন এয়ার’-এরই একটি বিমানে ঘটেছে দুর্ঘটনা। বুকাবু বিমানবন্দরের কাছে বিমানটি ভেঙে পড়ে আফ্রিকার সবচেয়ে বড় হ্রদ লেক ভিক্টোরিয়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটির শুধু লেজের অংশটিই ভেসে ছিল পানির উপরে।
তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এই ঘটনায় দ্রুত উদ্ধার কাজ চলছে জানিয়ে বলেছেন, ‘কিছুটা ধৈর্য ধরুন, আমরা যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করছি। ঈশ্বরের কাছে যাত্রীদের সুস্থভাবে ফিরে আসার প্রার্থনা করছি।’
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি নিয়ে এখনো বিমান সংস্থাটি বিশদ কিছু জানায়নি। তারা শুধু বলেছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ফ্লাইট সংখ্যা ছিল পি-৪৯৪। আর সেটি ভেঙে পড়েছে বুকাবু বিমানবন্দরের কাছে লেক ভিক্টোরিয়ায়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT