1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

২০২৩ সালে বিমান ভাড়া কমার শঙ্কা সিঙ্গাপুর এয়ারলাইনসের

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

২০২৩ সালে আয় কমার আশঙ্কা করছে সিঙ্গাপুর এয়ারলাইনস (এসআইএ)। উড়োজাহাজ সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্রতর হওয়ায় বিমান ভাড়া হ্রাসের ফলে আয় কমবে তাদের। সম্প্রতি সিঙ্গাপুর এয়ারলাইনসের এক জ্যেষ্ঠ নির্বাহী এ আশঙ্কা ব্যক্ত করেন। খবর রয়টার্স।
নভেল করোনাভাইরাস মহামারীর সময়ে গ্রাউন্ডেড থাকা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর উড়োজাহাজগুলো এখন আবার ফেরত আনা হচ্ছে, সেই সঙ্গে সেগুলোর সক্ষমতাও বাড়ানো হচ্ছে। ফলে ভাড়া কমে আসতে পারে বলে মনে করেন প্রতিষ্ঠানটির ওই নির্বাহী।
এসআইএর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কমার্শিয়াল লি লিক সিন বলেন, আমরা প্রত্যাশা করি না ২০২২ সালে আমাদের যা ছিল তা একই পর্যায়ে থাকুক। দ্বিতীয় প্রান্তিকে অনেক বেশি মুনাফা হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক সীমান্ত খুলে যাওয়া ও নতুন করে ভ্রমণের চাহিদা বেড়ে যাওয়ায় ৩০ সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে গত তিন বছরে প্রথমবারের মতো লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
তৃতীয় প্রান্তিকে এসআইএর যাত্রী পরিবহন করোনাপূর্ব ২০১৯ সালের একই প্রান্তিকের তুলনায় বেড়েছে ৩২ শতাংশ। তার পরই মহামারীর কারণে আকাশপথে ভ্রমণ কমে যায়। দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড পরিমাণ আয় করেছে এ উড়োজাহাজ সংস্থাটি।
২০২৩ সালের জানুয়ারিতে চান্দ্র নববর্ষের ছুটিতেও বুকিং খুব ভালো রয়েছে বলে জানান লি। তবে ওই সময়ের আগে এখনই চাহিদার পরিমাণ নিশ্চিত করা কঠিন বলে মনে করেন তিনি। কারণ কিছু প্রমোশনাল সেল এখন বেশ ভালোমতোই চলছে।
এসআইএ জানায়, জ্বালানির উচ্চমূল্য, পুরো সরবরাহ শৃঙ্খলজুড়ে মূল্যস্ফীতির চাপ, ভূরাজনৈতিক বিষয়াদি এবং বৈশ্বিক মন্দার ঝুঁকিও চান্দ্রবর্ষের সময়ের একটি মূল ভাবনার বিষয় হয়ে থাকছে। এর মধ্যেও প্রতিষ্ঠানটির শেয়ার দেড় শতাংশ বেড়েছে। শুক্রবার বাজার বন্ধ হওয়ার পরে দ্বিতীয় প্রান্তিকের আয় উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। জুনের পরে সকালের দিকে এ প্রতিষ্ঠানের শেয়ার বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT