1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

এয়ারবাসের জেট সরবরাহ বেড়েছে অক্টোবরে,কমেছে বোয়িংয়ের

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

উড়োজাহাজ সরবরাহ ঊর্ধ্বমুখী রয়েছে এয়ারবাসের। গত মাসে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠানটি ৬০টি জেট সরবরাহ করেছে। যদিও চলতি বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী সংস্থাটির উড়োজাহাজ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে এয়ারবাসের বাড়লেও প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের সরবরাহ আগের মাসের তুলনায় সংকুচিত হয়েছে। মানসংক্রান্ত সমস্যার কারণে অক্টোবরে সংস্থাটি মাত্র ৩৫টি উড়োজাহাজ সরবরাহ করেছে। যদিও নতুন উড়োজাহাজের উচ্চ চাহিদার কারণে ক্রয়াদেশ বাড়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ১০ মাসে এয়ারবাসের জেট সরবরাহ ৪৯৭ ইউনিটে উন্নীত হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বাতিল হওয়া দুটি অ্যারোফ্লটের সরবরাহ বাদ দিয়ে সংস্থাটির নিট সরবরাহ দাঁড়িয়েছে ৪৯৫টিতে। গত মাসে সংস্থাটির সরবরাহ সেপ্টেম্বরের তুলনায় পাঁচটি বেড়েছে। তবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতার কারণে চলতি বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭০০ উড়োজাহাজ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে বছরের শেষ দুই মাসে সংস্থাটিকে ২০৫টি উড়োজাহাজ সরবরাহ করতে হবে। তবে আশার কথা হলো, বছরের শেষ দিকে নির্মাতা প্রতিষ্ঠানের জেট সরবরাহ বেড়ে যায়।
লন্ডনভিত্তিক ব্রোকার কোম্পানি এজেন্সি পার্টনারসের বিশ্লেষক স্যাশ তুসা একটি নোটে লিখেছেন, এয়ারবাস কভিডপূর্ব সময়ের চ্যালেঞ্জে পড়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী সংস্থাটিকে ২০১৭ সালের শেষ দুই মাসে ২০১, ২০১৮ সালে ২১৬ ও ২০১৯ সালে ২১৫টি উড়োজাহাজ সরবরাহ করতে হয়েছিল। তবে সেই বছরগুলোয় সরবরাহের ক্ষেত্রে এতটা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়নি প্রতিষ্ঠানটিকে।
তিনি বলেন, চলতি বছরের এখন পর্যন্ত সংস্থাটির ওয়াইড বডি উড়োজাহাজের সরবরাহ শক্তিশালী ছিল। কভিডের বিপর্যস্ত অবস্থা কাটিয়ে বিশ্বজুড়ে ভ্রমণ বাড়ার কারণে সংস্থাটির সরবরাহ ঊর্ধ্বমুখী রয়েছে। বর্তমান প্রবণতা অনুসারে আগামীতে সরবরাহ আরো বাড়বে বলেও মনে হচ্ছে।
ব্রিটিশ এয়ারওয়েজের মালিকানা প্রতিষ্ঠান আইএজির থেকে একটি নতুন ক্রয়াদেশ পুনর্বিন্যাস করার পর অক্টোবরে সংস্থাটির ক্রয়াদেশের সংখ্যা ১৭৭টিতে উন্নীত হয়েছে। আইএজি এয়ারবাসে আরো ৫৯টি জেটের বর্ধিত ক্রয়াদেশ দিয়েছে। ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি জিয়ামেন এয়ারলাইনস থেকেও ৪০টি জেটের ক্রয়াদেশ জিতেছে। যদিও চীনা উড়োজাহাজ পরিবহন সংস্থাটি বোয়িংয়ের জেট বেশি ব্যবহার করে। তবে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনার কারণে সংস্থাটি জেটের জন্য এয়ারবাসের দিকে ঝুঁকেছে।
বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বোয়িং। তবে জিয়ামেনের ক্রয়াদেশের কারণে চলতি বছরের এখন পর্যন্ত এয়ারবাসের ক্রয়াদেশ হাজারের ওপরে চলে গিয়েছে। ২২৩টি ক্রয়াদেশ বাতিলের পর বছরের প্রথম ১০ মাসে সংস্থাটির নিট ক্রয়াদেশ ৮১০ ইউনিটে দাঁড়িয়েছে।
এদিকে অক্টোবরে বোয়িংয়ের সরবরাহ আগের মাসের ৫১টি থেকে কমে ৩৫ ইউনিটে দাঁড়িয়েছে। তবে সংস্থাটির ক্রয়াদেশের পরিমাণ ঊর্ধ্বমুখী রয়েছে। ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত মাসে ১২০টি নতুন ক্রয়াদেশ পেয়েছে বোয়িং। এর মধ্যে ১০৬টি ৭৩৭ ম্যাক্স এবং ১০টি ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ। এ সংখ্যা সেপ্টেম্বরের ৯৬টি নিট ক্রয়াদেশের চেয়েও বেশি। গত মাসে সরবরাহকৃত উড়োজাহাজগুলোর মধ্যে ২৩টি ৭৩৭ মডেল অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এ সংখ্যা সেপ্টেম্বরের ৩৭টি থেকে অনেক কম।
বোয়িংয়ের বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের প্রধান স্ট্যান ডিল গত সপ্তাহে একটি বিনিয়োগকারী সম্মেলনে বলেছিলেন, মানসংক্রান্ত ক্রুটির কারণে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের সরবরাহ কমে গিয়েছে। তবে আমরা এ পরিস্থিতি থেকে দ্রুত পুনরুদ্ধারের আশা করছি। চলতি বছরের শেষ দিকে আমাদের সরবরাহ পুনরুদ্ধার হবে।
বছরের প্রথম নয় মাসে বোয়িং ৩৬৩টি উড়োজাহাজ সরবরাহ করেছে। এর মধ্যে প্রায় ৩০০টি ৭৩৭ ম্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে। অক্টোবর পর্যন্ত সংস্থাটির নিট ক্রয়াদেশ ৫৫০টিতে উন্নীত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT