1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন ব্যবহার করতে চায় ভুটান

বানিজ্য প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

বর্তমানে নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি হয়ে চলাচল করছে আন্তর্দেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেস। এ পথে ভারত থেকে চলছে পণ্যবাহী ট্রেন। এবার পণ্য পরিবহনে এই সংযোগ রুটটি ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ভুটান। এ লক্ষ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভুটান সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল চিলাহাটি রেলপথ, স্টেশন ও লুপলাইন পরিদর্শন করে।
এডিবির বিশেষজ্ঞ ফিরোজ আহমেদকে সঙ্গে নিয়ে ১৭ সদস্যের ভুটানের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রধান সেওয়াং লাহদান। এর আগে পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চিলাহাটি রেলস্টেশনের অতিথিশালায় তাঁরা বৈঠক করেন।
বর্তমানে বুড়িমারী ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সড়কপথে পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে ভুটান থেকে। তবে চিলাহাটি রেলপথ ব্যবহার করা গেলে মোংলা বন্দরের দূরত্ব যেমন কমবে, একই সঙ্গে অনেক বেশি পণ্য আনা-নেওয়া করা যাবে। ফলে খরচ ও দূরত্ব দুটিই কমবে ভুটানের। আর সে কারণে ভুটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে এই রেলপথে নতুন সম্ভাবনা দেখছে প্রতিনিধিদলটি।
পরিদর্শন শেষে ভুটানের প্রতিনিধিদলের পক্ষে এডিবির কনসালট্যান্ট ফিরোজ আহমেদ বলেন, ‘চিলাহাটি রেলস্টেশন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমল থেকে আসাম, শিলিগুড়ি, দার্জিলিংয়ের সঙ্গে কানেক্টিভিটি ছিল। ভুটানের বাণিজ্য হয় এমন যেসব পণ্য বাংলাদেশে আসে, সেটি এ পথে বহন করা যায় কি না তা দেখতে এসেছেন তাঁরা।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT