1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ‘ব্লু ইকোনমি’ শীর্ষক সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মত ‘ব্লু ইকোনমি : দ্য নিউ ফ্রন্টিয়ার্স’ শীর্ষক ব্যতিক্রমী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস অডিটোরিয়াম ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সমুদ্রবিজ্ঞান বিভাগের বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী।
সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সকল অনুষদের ডীন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও আমন্ত্রিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারের রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেন, ‘বাংলাদেশ একটি বিগ ও শানিক কান্ট্রি। ব্লু অর্থনীতি তথা সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের সম্পদ ভাণ্ডার নিয়ে কাজ করার বড় সুযোগ রয়েছে। সাগরের সীমানায় মালিকানা প্রতিষ্ঠা হলেও, এখনো ধরা ছোঁয়ার বাইরে সমুদ্র বক্ষের বিপুল পরিমাণ তেল ও গ্যাস। সমুদ্র বিজয়ের পূর্বে সমুদ্রে তেল গ্যাসের ব্লক ছিল মাত্র একটি কিন্তু সমুদ্র বিজয়ের পর তা হয়ে দাঁড়িয়েছে ২২টি। এ ব্যাপারে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি। অথচ বাংলাদেশের সমুদ্র ব্লকের পাশেই মিয়ানমার আরো আগেই খনিজ সম্পদ উত্তোলন শুরু করেছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT