1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫, আরো সাত জেলায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালককসহ পাঁচজন নিহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার বালিপাড়া নান্দাইল সড়কের ছোটপুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া দেশের আরো সাত জেলায় সড়কে প্রাণ গেছে সাতজনের। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর :
ত্রিশালে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ঈশ্বরগঞ্জের উঁচাখিলা গ্রামের নিজাম উদ্দিন, তাঁর স্ত্রী হোসনে আরা এবং অটোরিকশার চালক আনারুল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে নান্দাইল-ত্রিশাল মহাসড়কের বালিপাড়া বাজারের ছোটপুল নামক স্থানে ঈশ্বরগঞ্জগামী অটোরিকশার সঙ্গে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এদিকে নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম স্বাধীন। গতকাল সন্ধ্যায় উপজেলার কোমারপুর গ্রামে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি।
অন্যদিকে গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় অটোরিকশাচাপায় আলিফ হোসেন নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। সে ওই এলাকার সাইদ হোসেনের ছেলে।এ ছাড়া গত শনিবার সন্ধ্যায় পাবনার চাটমোহরে নিহত হয়েছেন সোহরাব হোসেন নামের এক স্কুল শিক্ষক। জামালপুরের দেওয়ানগঞ্জে গতকাল সকালে ট্রাক্টরচাপায় আব্দুল আলিম নামের এক শিশু নিহত হয়েছে। প্রায় একই সময় মহাদেবপুর-সতিহাট সড়কে ভটভটিচাপায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া জয়পুরহাট সদর উপজেলার হানাইল-পাচুরচক সড়কে নিহত হয়েছেন রবিউল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT