1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

শ্যামলী এনআর পরিবহনকে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

হাইকোর্টের বিচারক কেএম কামরুল কাদের ও মোহাম্মদ আলীর বেঞ্চ বুধবার ভিকটিমদের পরিবারের দায়ের করা ক্ষতিপূরণ দাবির রিট শুনানি শেষে এই নির্দেশ জারি করেন।
গত এপ্রিলে বগুড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কবলিত হয় একটি অ্যাম্বুলেন্স। রাস্তার রংসাইড ধরে আসা একটি বাসের ধাক্কায় নিহত হন দুজন, আহত হন আরও চার ব্যক্তি। এই দুর্ঘটনার জন্য বাসটির মালিকানা প্রতিষ্ঠান শ্যামলী এনআর পরিবহনকে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছেন হাইকোর্ট।
গতকাল বুধবার হাইকোর্টের বিচারক কেএম কামরুল কাদের ও মোহাম্মদ আলীর বেঞ্চ ভিকটিমদের পরিবারের দায়ের করা ক্ষতিপূরণ দাবির রিট শুনানি শেষে এই নির্দেশ জারি করেন।
আদালতের নির্দেশনা অনুসারে, পরিবহন কোম্পানিটির মালিককে বুধবারের মধ্যেই ভিকটিমদের পরিবারকে ৫ লাখ টাকা দিতে হবে। আর বাকি ৫ লাখ টাকা আগামী ১৫ দিনের মধ্যে দিতে হবে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর এলাকায় রংসাইড ধরে উল্টো দিক থেকে আসা শ্যামলী এনআর পরিবহনের বাস একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়।
অ্যাম্বুলেন্সের যাত্রী আয়নাল হোসেন (৫০) ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা যান মাইক্রোবাসের চালক দ্বীন মোহাম্মদ (৩০)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT