1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বাংলামোটরে হঠাৎ আগুনে চলন্ত বাস পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

রাজধানীর বাংলামোটর মোড় থেকে মগবাজারের দিকে যেতে একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে আসে। বাস থেকে আগুন রাস্তার পাশে ঢাকা মোমতাজ ম্যানশনেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে রাত ১০টা ৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ঢাকা সদরের উপপরিচালক বজলুর রশিদ জানান, বাসটি সেন্টমার্টিন পরিবহনের। মাহদী ইসলাম বাবু নামে এক ব্যক্তি জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অগ্নিকাণ্ডের খবর জানান। তিনি বাসটির পেছনে একটি প্রাইভেটকারে ছিলেন। খবর পেয়ে ৯টা ২৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তিনি আরও জানান, বাসটিতে যেখানে আগুন লাগে তার পাশেই মমতাজ ম্যানশন। সেখানে মোটর পার্টসের একটি গোডাউনে আগুন লেগে যায়। গোডাউনে বাস-ট্রাক-মোটরসাইকেলের পার্টস ছাড়াও মোবিল ছিল।
ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১০টা ৭ মিনিটের দিকে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিস বলছে, বাসের ভেতর থেকেই যে আগুনের সূত্রপাত সেব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে যান, তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলেও ফায়ার সার্ভিস জানিয়েছে।
নিউ মুন্না কার ডেকোরেশনের কর্মচারী কাওছার হোসেন বলেন, ‘বাসটি এখানে এসে দাঁড়ালে আগুন জ্বলতে দেখা যায়। এসময় বাসের সব যাত্রী নামতে শুরু করেন। আগুন ছড়িয়ে পড়লে মার্কেটের সামনে দিয়ে যাওয়া ডিশ লাইন ও বৈদ্যুতিক তারে আগুন লাগে‌। পরে সেখান থেকে আগুন গোডাউনে লাগে।’
ফায়ার সার্ভিসের ঢাকা সদরের উপ পরিচালক বজলুর রশিদ আরও জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা আসি। এসময় বাসে কোনও যাত্রী ছিল না। আর আগুন লাগার কারণ এখনি বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত বাস থেকেই আগুন লেগেছে। পরে মার্কেটে ছড়িয়ে পড়েছে। রাত সাড়ে ১০টার পর ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT