দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে ছিল এক হাজার ২৯৭ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৬৫ টাকা। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হয়। গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সচিব খলিলুর রহমান খান, সদস্য মকবুল-ই-এলাহী চৌধুরী, আবু মোহাম্মদ ফারুক, মো. বজলুর রহমান ও মো. কামরুজ্জামান। সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।
জ্বালানি খাতের এই নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে।
Leave a Reply