1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ইফাদ অটোজের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

বাণিজ্য প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোজ লিমিটেডের ৩০০ কোটি টাকার ফ্লোটিং রেটবিশিষ্ট কুপন বিয়ারিং করপোরেট বন্ড ইস্যুর প্রস্তাবে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫০তম কমিশন সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইফাদ অটোজের পাঁচ বছর মেয়াদি ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল, সিকিউরড, ফুললি রিডেমেবল, ফ্লোটিং রেটবিশিষ্ট কুপন বিয়ারিং করপোরেট বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন।
এ বন্ডের সর্বনিম্ন কুপন হার ৬ শতাংশ ও ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১ টাকা। আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করা হবে। এ বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানিটি তাদের সহযোগী প্রতিষ্ঠান ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেডে বিনিয়োগের পাশাপাশি নিজস্ব কোম্পানি চলতি মূলধনে বিনিয়োগ করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড। আর লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হওয়ার শর্ত দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT