1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নিশানে শেয়ার ১৫% নামিয়ে আনতে যাচ্ছে রেনোঁ

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

নিশান মোটরস কোম্পানিতে অংশীদারত্ব কমিয়ে আনতে চায় রেনোঁ। বর্তমানে জাপানভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানির ৪৩ শতাংশ শেয়ার রয়েছে ফরাসি কোম্পানি রেনোঁর। বর্তমানে তা ১৫ শতাংশে নামিয়ে আনার আলোচনার চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে তারা। খবর কিয়োদো এজেন্সি।
রেনোঁর প্রধান নির্বাহী লুকা ডি মেও এর চলতি মাসেই জাপান সফরের কথা রয়েছে। সেখানে নিশানের সিইও মাকোতো উচিদার সঙ্গে আলোচনায় বসবেন তিনি। গত অক্টোবরে কোম্পানি দুটির মধ্যে অংশীদারত্ব পুনর্গঠন চুক্তির পর দ্বিতীয়বারের মতো জাপান যাচ্ছেন লুকা।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান দুটি তাদের এ জোটকে নতুন রূপ দেয়ার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে কোম্পানি দুটিরই অংশীদারত্ব সমান অর্থাৎ ১৫ শতাংশে স্থির করা হবে। এ বিষয়ে আলোচনা চলমান। এতদিন ভোট দেয়ার অধিকার ছাড়াই জোটে নিশানের অংশীদারত্ব ছিল ১৫ শতাংশ। এখন প্রতিষ্ঠান দুটি ভারসাম্যপূর্ণ মূলধনি সম্পর্কের দিকে অগ্রসর হতে চায়। ভারসাম্যে পৌঁছার পর রেনোঁর যে ২৮ শতাংশ শেয়ার বাকি থাকবে সেগুলো বিক্রি বা ট্রাস্টে হস্তান্তর করতে পারবে।
এছাড়া আলাদাভাবে রেনোঁ চীনের গিলি অটোমোবাইলের সঙ্গে একটি চুক্তি সইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। আবার গ্যাসোলিন ইঞ্জিন ও হাইব্রিড প্রযুক্তির উন্নয়নে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল উৎপাদক সংস্থা সৌদি আরামকোর সঙ্গেও যুক্ত হতে যাচ্ছে। এ অবস্থায় প্রযুক্তি নিয়ে কিছুটা বিচলিত হয়ে পড়েছে নিশান। তাদের শঙ্কা, দীর্ঘদিন ধরে তৈরি করা প্রযুক্তি কোনোভাবে চীনের কাছে ফাঁস হয়ে যেতে পারে।
উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে নিশানের সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো রেনোঁ। সে সময় অনেকটা দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল জাপানি কোম্পানিটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT