1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ব্রেক্সিটে যুক্তরাজ্যের বাইসাইকেল বিক্রিতে ধস

বাইক এন্ড সাইকেল রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

ব্রেক্সিটের আগে সাইক্লক নামে বাইসাইকেল ও যন্ত্রাংশ নির্মাতার মোট বিক্রির ৫০ শতাংশ হতো ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)। কিন্তু বর্তমানে ব্রিটিশ এ বাইসাইকেল নির্মাতা কোম্পানির সার্বিক বিক্রি ২৫ শতাংশ কমেছে। স্টেলা ম্যাককার্টনি, জোনাথন রস ও মার্ক ক্যাভেন্ডিশের মতো জনপ্রিয় ব্র্যান্ডের এ সাইকেল নির্মাতা বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ চাপে আছে। পূর্ব লন্ডনে নিজ স্টুডিও থেকে কোম্পানির প্রতিষ্ঠাতা ও ডিজাইনার অ্যান্ড্রু ল্যাং বলেন, এটা খুবই দুঃখজনক। আমি এমনিতেই বেশ আশাবাদী মানুষ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আশাবাদী হওয়া বেশ কঠিন। সাইক্লকের মতো একই অবস্থা চেশায়ার চিজ কোম্পানির। ২০২১ সালে পত্রিকার শিরোনামে জায়গা করে নিয়েছিল এ কোম্পানি। তখন কোম্পানিটির দাবি ছিল, ব্রেক্সিটের ফলে চেশায়ার চিজ কোম্পানির ২ লাখ ৫০ হাজার পাউন্ড আয় কমেছে। গত নভেম্বরে কোম্পানির স্বত্বাধিকারী সাইমন স্পারেল জানান, ব্রেক্সিটে ৬ লাখ পাউন্ড গচ্চা গেছে তাদের। এতে ইইউর বাজারে টিকে থাকতে প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে ব্যবসা বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন তিনি। —দ্য গার্ডিয়ান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT