1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ইউরোপে বাজার হিস্যা বেড়েছে হুন্দাই-কিয়ার

অটোমোবাইল রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

ইউরোপের ১০ দেশে দুই অংকের বাজার হিস্যা পেয়েছে হুন্দাই মোটর গ্রুপ। ব্যাটারিচালিত ইভি বিক্রিতে গত বছর ইউরোপের বাজারে চতুর্থ বৃহৎ গাড়ি নির্মাতা হিসেবে আবির্ভূত হয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক গাড়ি নির্মাতা জায়ান্টটি। বুধবার প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি বাজার বিশ্লেষক ক্লিন টেকনিকার প্রতিবেদনে বলা হয়, গত বছর জার্মানি, নরওয়ে, নেদারল্যান্ডস, সুইডেন ও স্পেনসহ ইউরোপের ১০ দেশে হুন্দাই ও তার সাবসিডিয়ারি কিয়ার বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি হয়েছে ৯৬ হাজার ৯৮৮ ইউনিট। এর মাধ্যমে ইউরোপের বাজারে ১০ শতাংশ বাজার হিস্যা তাদের। পশ্চিম ইউরোপের মোট ইভি বিক্রির ৬৪ শতাংশই হয়েছে ওই ১০ দেশে। আলাদাভাবে হুন্দাই ও কিয়ার গাড়ি বিক্রি হয়েছে যথাক্রমে ৫৪ হাজার ৯০৬ ও ৪২ হাজার ৮২ ইউনিট।
ইভি বিক্রিতে ইউরোপের বাজারে শীর্ষস্থান ফক্সওয়াগনের। গত বছর ২ লাখ ৪৮ হাজার ৪২১ ইউনিট ইভি বিক্রি করেছে তারা। তাদের বাজার হিস্যা দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ। সর্বোচ্চ বিক্রি হওয়া ইভি ছিল টেসলার মডেল ওয়াই, যা বিক্রি হয়েছে ৭৮ হাজার ১৭ ইউনিট। হুন্দাইয়ের সর্বোচ্চ বিক্রীত ইভি ছিল আয়োনিক ৫, যা বিক্রি হয়েছে ২৬ হাজার ৩০৫ ইউনিট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT