1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

আইএমএফ বাংলাদেশের জন্য ৪৫০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে

বাণিজ্য প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ৪৫০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে। গত রাতে আইএমএফ বোর্ডসভায় এ ঋণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ৪২ মাসের মধ্যে সাত কিস্তিতে ৪৫০ কোটি ডলার পাবে, যার মধ্যে প্রথমটি পাওয়া যাবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের আগে।
বিষয়টি নিশ্চিত করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, এ ঋণের জন্য আমরা অবশ্যই আইএমএফের কাছে কৃতজ্ঞ।
আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) এ ঋণ নিয়ে বাংলাদেশ সফরকারী দলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং অর্থ মন্ত্রণালয়ের অন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই; যারা এ ঋণ কর্মসূচিতে কাজ করেছেন। অর্থমন্ত্রী আরও বলেন, অনেকেই সন্দেহ করেছিলেন যে আইএমএফ আমাদের এ ঋণ দিতে পারে না। তারা ভেবেছিলেন আমাদের সামষ্টিক অর্থনীতির মৌলিক ক্ষেত্রগুলো দুর্বল, তাই আইএমএফ ঋণ দেওয়া থেকে বিরত থাকবে।
এ ঋণ অনুমোদনও প্রমাণ করে যে, আমাদের মৌলিক ক্ষেত্রগুলো ম্যাক্রো অর্থনীতির একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং অন্য অনেক দেশের চেয়ে ভালো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT