চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর আবদুর রশিদ স্যার গতকাল ঢাকার উত্তরায় রেল লাইন অতিক্রম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্যারের এই অনাকাঙ্ক্ষিত চলে যাওয়ায় আমাদের মাঝে শোক এবং ক্ষোভ দুটোই দেখা দিয়েছে। আমরা উচ্চ শিক্ষিত সন্তানের সাথে থাকার যোগ্যতা হাসিল করতে পারছিনা? স্যারের মৃতুতে আমাদের জন্য রেখে গেছে কিছু অমীমাংসিত প্রশ্ন :
* পরিবারের সব সদস্য দেশের বাইরে স্থায়ীভাবে বসবাসরত অবস্থায় একজন সত্তর ছোঁয়া প্রবীণ কেন প্রায় একাকী জীবন যাপন করছিলেন? উনার সাথে বা উনাকে নিয়ে সংসারের সৌন্দর্য উপভোগ করা যেতো না?
* রাতের বেলা একাকী বাজার করে কেন নিজেকেই নিয়ে আসতে হবে পায়ে হেঁটে রেললাইন মাড়িয়ে?
* হতে পারে নেহায়েতই এটি দূর্ঘটনা কিন্তু রেল গেটে কি অন্য কেউ ছিলনা তাকে সাহায্য করার? উনি নিশ্চয়ই যুবক বয়সী কোন অর্বাচীনের মত কানে হেডফোন গুঁজে রেলট্র্যাক পেরোবেন না। তবে এই দূর্ঘটনার কি সুনির্দিষ্ট কারণ থাকতে পারে?
প্রফেসর ডক্টর আব্দুর রশীদ স্যার, মহান আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফিরদৌস নসীব করুন। আমিন!
Leave a Reply