1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

আইসিসিবিতে তিন দিনের মোটর প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনের ঢাকা মোটর ফেস্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানি উইজার্ড শোবিজের আয়োজনে বৃহস্পতিবার এই প্রদর্শনী শুরু হয়েছে।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে মোটরসাইকেল, গাড়িসহ অটোমোবাইলশিল্পর নানা পণ্য তুলে ধরছে অংশগ্রহণকারী কম্পানিগুলো।
আয়োজক প্রতিষ্ঠান উইজার্ড শোবিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুজ্জামান রাসেল বলেন, ‘প্রতিবছর আমরা চট্টগ্রামে এই উৎসবের আয়োজন করি। এবারই প্রথম ঢাকায় করছি। এতে মোটরগাড়ি, বাইক ও মোটর অ্যাকসেসরিজের প্রদর্শনীর পাশাপাশি দর্শনার্থীরা বাইক স্টান্ট শো, টেস্ট ড্রাইভ, লাইভ কনসার্ট, ড্রাইভিং মুভি প্রদর্শন, লাইভ মিউজিক, মডিফাইড মোটরগাড়ি কালেকশন দেখতে পাবেন।’ তিনি বলেন, লাইভ কনসার্টে থাকবে আর্ক, মিজান অ্যান্ড ব্রাদার্স, ভাইকিং, বে অফ বেঙ্গল, সাবকনশাস ব্যান্ড।
উৎসবে আসা নিয়ে ইউনাইটেড বাইক স্টেশনের সহকারী ম্যানেজার মো. হামিম ইয়াসিন বলেন, ‘মোটরের সঙ্গে যাঁরা সম্পৃক্ত, যেমন কার, বাইক, হেলমেট বলেন, তাদের একটি মিলনমেলা এই আয়োজন। এখানে ইউনিক কালেকশনগুলো নিয়ে আসে সবাই, যেগুলো সচরাচর পাওয়া যায় না। যেমন—সিভিআর ক্যামোফ্লেক্স ভার্সনটা বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না, সেটা আমরা নিয়ে এসেছি। এটা মূলত ১৫০ সিসির বাইক, কিন্তু গ্রাফিকস এক হাজার সিসির।’
মোটর ফেস্টের মিডিয়া পার্টনার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড, আইসক্রিম পার্টনার পোলার, বিনোদন পার্টনার বিডিকিটজ ও বিডিআরসি এবং অনলাইন পার্টনার বাইকবিডি। উৎসব চলবে আগামীকাল শনিবার পর্যন্ত, সকাল ১১টা থেকে রাত ৯টা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT