1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ : এয়ার ট্যাক্সি চালানোর অনুমতি পেল ৫ কোম্পানি

টেকনোলজি রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

এনা হোল্ডিংস লিমিটেড ও জাপান এয়ারলাইন্স কোম্পানিসহ ৫টি প্রতিষ্ঠানকে এয়ার ট্যাক্সি চালানোর অনুমতি দিয়েছে জাপান। ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সপোজিশনে উড়ন্ত ট্যাক্সি চালানোর অনুমতি পেল কোম্পানি ৫টি। পশ্চিম জাপানের ওসাকায় ওই ইভেন্টটি অনুষ্ঠিত হবে।
ওই মেলায় ফ্লাইং কারস বা উড়ন্ত গাড়িকে প্রধান আকর্ষণ বানতে চায় জাপান। আগামী প্রজন্মের উড়ন্ত গাড়ির এই প্রদর্শনীর জন্য ওসাকার একটি কৃত্রিম দ্বীপ বেছে নেওয়া হয়েছে।
এতে অংশ নেবে অল নিপ্পন এয়ারওয়েজের মালিকানাধীন এনা হোল্ডিংস। তাদের পার্টনার হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্রের জবি এভিয়েশন, যেখানে বড় বিনিয়োগ রয়েছে টয়োটা মোটরসের। এছাড়াও এতে অংশ নেবে স্কাইড্রাইভ ও মারুবেনি করপোরেশন।
ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর ভারপ্রাপ্ত মন্ত্রী নাওকি ওকাদা বলেন, আশা করছি এখানে প্রদর্শিত নতুন নতুন প্রযুক্তি সবাইকে চমকে দেবে। উড়ন্ত এই গাড়িগুলোতে ৩ থেকৈ৫ জন যাত্রীও থাকবেন। এই গাড়ির তিন এলাকাকে যুক্ত করা হবে। মেলার ভেন্যু ইউমেশিমা থেকে কেন্দ্রীয় ওসাকা হয়ে কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে এগুলো।
এপ্রিল মাসের ১৩ তারিখে শুরু হয়ে অক্টোবরের ১৩ তারিখ পর্যন্ত চলবে এই ওয়ার্ল্ড এক্সপো-২০২৫।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT