1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দেশের বন্ধ বিমানবন্দরগুলো দ্রুত চালুর দাবি

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

এভিয়েশন শিল্পকে উন্নত করতে দেশের বন্ধ বিমানবন্দরগুলো চালুর দাবি জানিয়েছেন বেসরকারি এয়ারলাইন্সের মালিক ও খাতসংশ্লিষ্টরা। পাশাপাশি এয়ারলাইন্সের সংখ্যা ও যাত্রীসেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্মার্ট এভিয়েশন গড়ার লক্ষ্যে আয়োজিত সেমিনারে এ দাবি জানানো হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন ডেইলি অবজার্ভারের সম্পাদক ইকবাল সোবাহান চৌধুরী। বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমের সঞ্চালনায় সেমিনারে সূচনা বক্তব্য দেন ইবিএল কমিউনিকেশন্স অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জিয়াউল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড এয়ারওয়েজের (বিডি) ব্যবস্থাপনা পরিচালক ইউং কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম । আলোচক প্যানেলে ছিলেন এয়ার এস্ট্রার প্রধান নির্বাহী ও অ্যাকাউন্টেবল ম্যানেজার ইমরান আসিফ ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT