1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

চট্টগ্রামে চলন্ত ট্রেনে বাসের ধাক্কা, রেলকর্মীসহ নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩

চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) এলাকায় চলন্ত ট্রেনে বাসের ধাক্কায় এক রেলকর্মীসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহত রেলকর্মী মো. আজিজুর রহমান (৩০) সিজিপিওয়াইতে পয়েন্টস ম্যানের দায়িত্বে ছিলেন। নিহত বাকি দুজন হলেন, বাসযাত্রী আসাদুজ্জামান (৩০) এবং মিল্টন কান্তি দে (২৫)। সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে সিজিপিওয়াই সংলগ্ন নিউমুরিং রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।
নগরীর পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বণিক বার্তাকে বলেন, ‘দুর্ঘটনায় তিনজনকে মৃত ঘোষণা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। নিহতদের মরদেহ চমেকের মর্গে আছে। তাদেরকে ময়নাতদন্তসহ বাকি কাজ সেখানেই সম্পন্ন হবে।’
রেলওয়ের সূত্র জানায়, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি থেকে জ্বালানি তেল নিয়ে ফিরছিল একটি ওয়াগন ট্রেন। এসময় রেল কর্মী আজিজুর সংকেত দিতে নামেন। হঠাৎ একটি দ্রুত গতির একটি বাস এসে ট্রেনের ধাক্কা দিলে ঘটনাস্থলেই আজিজুরের মৃত্যু হয়। এসময় বাস উল্টে গিয়ে আরও দুইজন যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের চমেক হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷
সিজিপিওয়াই প্রধান ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক বলেন, জ্বালানি তেল নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে। এতে পয়েন্টস ম্যান আজিজুর ঘটনাস্থলেই মারা যান। আরো হতাহতের খবর পেয়েছি তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT