1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলবে ২৪ ঘণ্টা

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সংস্কার কাজের জন্য গত ৩ ফেব্রুয়ারি থেকে রাতে ৫ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার সেই সংস্কার কাজ শেষ হয়েছে। এ কারণে শনিবার রাত থেকে ফের ২৪ ঘণ্টা চালু থাকবে বিমানবন্দর।
দেশের ৪ বিমানবন্দরের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) ক্যাটাগরি-২ উন্নীত করার উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই অংশ হিসেবে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের (আইএলএস) জন্য রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কার শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। সংস্কার কাজের জন্য প্রতিদিন রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়ে নোটাম জারি করে কর্তৃপক্ষ। এ সময়ে ফ্লাইটগুলোকে দিনের অন্য সময়ে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিমানবন্দরের রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কার কাজ শেষ হয়েছে। শনিবার থেকে রাতেও ফ্লাইট চলবে। বিমানবন্দরে এখন থেকে ২৪ ঘণ্টাই ফ্লাইট চালু থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT