ইয়ামাহার জনপ্রিয় বাইক এফজেডএস ভার্সন-৩.০ এর ডিলাক্স এডিশন বাজারে নিয়ে এলো এসিআই মোটরস। গত শনিবার রাজধানীর তেজগাঁওয়ের এসিআই সেন্টারে অনুষ্ঠিত হয় এই বাইকের লঞ্চিং অনুষ্ঠান।
অনুষ্ঠানে যোগ দেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। এ ছাড়া এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫০ সিসি সেগমেন্টের এই বাইকটিতে রয়েছে বিএস ৬ ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন, যা পরিবেশবান্ধব। এ ছাড়া বাইকটিতে রয়েছে এলইডি টেল লাইট, এলইডি ফ্ল্যাশার, সাইড স্ট্যান্ড উইথ ইঞ্জিন কাট অফ সুইচ।
আরও রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম, যা রাইডারকে দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। বাইকটি তিনটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাবে। এগুলো হচ্ছে– মেটালিক ব্ল্যাক, মেটালিক গ্রে ও মেজেস্টি রেড। এ ছাড়া বাইকগুলোর রিম কালারেও রয়েছে বিশেষ বৈচিত্র্য।
উল্লেখ্য, এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ১১০টিরও বেশি থ্রি এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।
Leave a Reply