
বঙ্গবাজারের আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির সদস্যরা যোগ দিয়েছেন। হাতিরঝিল থেকে পানি নিয়ে অগ্নি নির্বাপন করছে বিমানবাহিনীর হেলিকপ্টার। উৎসুক মানুষের ভীড়ের কারণে অগ্নিনির্বাপন কাজ ব্যাহত হচ্ছে। সকাল থেকে পাচ ঘন্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করছে।
অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের ব্যবসায়ীরা ঈদের আগে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন। অনেকেই কাঁদছেন। ছোটাছুটি করছেন।
অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের প্রায় সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি।
Leave a Reply