1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পদ্মা সেতুতে ৯ মাসে ৬০৪ কোটি টাকার টোল আদায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

পদ্মা সেতু থেকে গত ৯ মাসে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকার টোল আদায় হয়েছে বলে জনিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে শুরু হওয়া সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
সরকারদলীয় সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের লিখিত জবাবে সেতুমন্ত্রী জানান, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে গত মার্চ পর্যন্ত ৬০৩ কোটি ৭৬ লাখ টাকার টোল আদায় করা হয়েছে। ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু চালুর পর থেকে গত মার্চ পর্যন্ত সাত হাজার ৬৯৭ কোটি ৭১ লাখ টাকা টোল আদায় করা হয়েছে।
সরকারদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনা রোধে গবেষণামূলক কার্যক্রম চলমান নেই। তবে বিশ্বব্যাংকের সহায়তায় ৩৬০ মিলিয়ন ডলারে বাংলাদেশ সড়ক নিরাপত্তা কর্মসূচি প্রকল্প প্রস্তুত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT