1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সৌদি বিমানবন্দরে এক বছরে ৮ কোটি ৮০ লাখ যাত্রী

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে আগের বছরের তুলনায় গত ২০২২ সালে ৮২ শতাংশ যাত্রী বেড়েছে দেশটির বিমানবন্দরে। এই সংখ্যা ৮ কোটি ৮০ লাখের মতো। খবর অ্যারাবিয়ান বিজনেস।
দেশটির জেনারেল অথিরিটি ফর স্ট্যাটিস্টিকসের (জিএএসটিএটি) এ সম্পর্কিত বুলেটিনে এক হাজার ৪৪৩টি পরিষেবার উল্লেখ করা হয়েছে।
সেখানে বলা হয়, ২০২১ সালের তুলনায় বাণিজ্যিক ফ্লাইট বেড়েছে ৪১ শতাংশ, মোট ৭ লাখ ১০০০ ফ্লাইট। এর মধ্যে সবচেয়ে বড় হিস্যা সৌদি এয়ারলাইনসের, প্রায় ২ লাখ ৮৩ হাজার ফ্লাইট।
সবচেয়ে যাত্রীবহুল ছিল রিয়াদের কিং আব্দুলআজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছে রেকর্ড তিন কোটি ২০ লাখ যাত্রী। এরপর রিয়াদের কিং খালিদ এয়ারপোর্ট ও দাম্মামের কিং ফাহাদ এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছে যথাক্রমে দুই কোটি ৭০ লাখ ও এক কোটি যাত্রী।
২০২২ সালে প্রতিদিন গড়ে আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করেছে ১৩১ দশমিক ২৯টি ও অভ্যন্তরীণ ৫ দশমিক ৯৪টি।
উড়োজাহাজের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ রয়েছে ৫৬টি দেশের। আগের বছর ১০টি দেশ কম ছিল। আন্তর্জাতিক গন্তব্যে সবচেয়ে বেশি যাত্রী ও ফ্লাইট ছিল সংযুক্ত আরব আমিরাতে। ২০২১ সালে এই সংখ্যায় এগিয়ে ছিল মিসর। ২০২১ সাল থেকে ৪১ শতাংশ বেড়ে গত বছর প্রাইভেট ফ্লাইট ছিল ৬৪ হাজার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT