1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঈদযাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

শুরু হয়েছে ট্রেনে ঈদের ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি। আজ শনিবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনেই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বিক্রি করা হচ্ছে ২৫ এপ্রিলের টিকিট। আগামীকাল রোববার (১৬ এপ্রিল) বিক্রি হবে ২৬, ১৭ এপ্রিল বিক্রি হবে ২৭, ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮, ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট।
ঈদ যাত্রায় রেল‌ওয়ের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে বিক্রয় করা হয়। ওই দিন বিক্রি হয় ১৭ এপ্রিলের টিকিট। এরপর ধারাবাহিকভাবে ২১ এপ্রিল পর্যন্ত টিকিট দেয়া হয়।
ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।
ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT