1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে, আগামী কয়েক দিনও তা-ই থাকবে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ঈদে ঘরমুখো মানুষের যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিনেও স্বাভাবিক অবস্থা ধরে রাখতে পুলিশের চেষ্টা অব্যাহত থাকবে।
পুলিশ প্রধান আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে, জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্য পৌঁছাতে পারবেন।
আবদুল্লাহ আল-মামুন বলেন, ঈদে যাত্রী সাধারণের যথাসময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইজিপি আজ দুপুরে গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় এবং বাইপাইলে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘ঈদের ছুটিতে শহর ছেড়ে অনেক মানুষ গ্রামের বাড়িতে যাবেন। পর্যটন কেন্দ্রে জনসমাগম ঘটবে। আমরা জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যে সব চ্যালেঞ্জ মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।’
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো একযোগে কাজ করছে।
তিনি বলেন, সরকার রাস্তা প্রশস্তকরণ, রাস্তা মেরামতসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। ফলে যাত্রীদের যাতায়াত অতীতের চেয়ে অনেক সহজ হয়েছে।
তিনি সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস, লঞ্চ ও ট্রেনে ভ্রমণ করবেন না। ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না।
তিনি বলেন, ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT