1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ বিমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

বিমানের আধুনিক বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ এর মাধ্যমে বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিমান কর্তৃপক্ষ বলছে, দেশে প্রথমবারের মতো বিদেশি পাইলটদের ড্রিমলাইনারে লাইন ট্রেনিং দিচ্ছে সংস্থাটি। শুধু দেশেই নয়, দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন ইতিহাসে এ ধরেনের ঘটনা এই প্রথম।
বিমানের একাধিক কর্মকর্তা জানান, বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দিয়ে বিমান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। প্রাথমিকভাবে ৩ জন এবং পর্যায়ক্রমে ১২ জন বিদেশি পাইলটকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে বিমান। শুক্রবার সকালে ঢাকা-সিলেট-লন্ডন রুটের ফ্লাইটে মঙ্গোলিয়ান এয়ারলাইনসের এক পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বিদেশি পাইলটদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
মঙ্গোলিয়ান রাষ্ট্রীয় এয়ারলাইনসের ১২ জন পাইলট বিমান থেকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে প্রশিক্ষণ নেবেন বলে জানা গেছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ব্যাচে মঙ্গোলিয়ান এয়ারলাইনসের ৩ জন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এজন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিমানই প্রথম বিদেশি পাইলটদের ড্রিমলাইনারে প্রশিক্ষণ দেওয়ার গৌরব অর্জন করেছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম বলেন, ‘বিমানের প্রতি বিদেশি এয়ারলাইনসগুলোর আস্থা আছে। সেফটি স্ট্যান্ডার্ড ও মানসম্মত প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতার কারণে বিদেশি এয়ারলাইনসগুলোর বিমানের প্রশিক্ষণের প্রতি আকর্ষণ বাড়ছে। ভবিষ্যতে এই প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা আছে।’
বিদেশি পাইলটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী উপলক্ষে শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. ছিদ্দিকুর রহমান, পরিচালক (ফ্লাইট অপারেশনস) ক্যাপ্টেন মো. সিদ্দিকুর রহমানসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT