1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

রেকর্ড ১১৪০ কোটি ডলার মুনাফা এক্সনমোবিলের : ২০২৩ সালের প্রথম প্রান্তিক

অয়েল গ্যাস এন্ড লুব্রিকেন্ট রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি মুনাফা করেছে জ্বালানি তেল জায়ান্ট এক্সনমোবিল। জ্বালানি তেল ও গ্যাসের বর্ধিত চাহিদার কারণে ফুলেফেঁপে উঠেছে এ মার্কিন সংস্থা। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, আগের বছর একই প্রান্তিকের মুনাফা ছিল ৫৫০ কোটি ডলার। রেকর্ড ১১৪০ কোটি ডলার মুনাফায় খরচ কাটছাঁটে নেয়া পদক্ষেপও ভূমিকা রেয়েছে।
জ্বালানি তেলের দাম কমে যাওয়া ও ইউরোপের ২০ কোটি ডলার উইন্ডফল ট্যাক্সও এক্সনমোবিলের মুনাফার চাঙ্গাভাব স্থিমিত করতে পারেনি। এমনকি চড়ামূল্যে রাশিয়া থেকে সরে আসাও প্রভাব ফেলেনি। প্রতিদ্বন্দ্বী মার্কিন তেল সংস্থা শেভরনও মুনাফা বৃদ্ধির কথা জানিয়েছে।
কোম্পানিটি প্রথম প্রান্তিকে প্রায় ৬৬০ কোটি ডলার মুনাফা করেছে, যা এক বছর আগের চেয়ে ৫ শতাংশ বেশি। সঙ্গে রয়েছে যুক্তরাজ্যে পরিশোধ করা ১৩ কোটি ডলার উইন্ডফল ট্যাক্স।
আগামী সপ্তাহে নিজেদের বাণিজ্যিক ফলাফল নিয়ে হাজির হবে শীর্ষস্থানীয় দুই কোম্পানি শেল ও বিপি।
জ্বালানি তেল ও গ্যাসের উচ্চমূল্যের এই সময়ে অন্য কোম্পানির মতো এক্সনমোবিলও সমালোচনার মুখে রয়েছে। তারা শেয়ারহোল্ডারদের কতটা শতাংশ দেবে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এক্সনমোবিল জানিয়ে দিয়েছে, শেয়ারহোল্ডাররা লভ্যাংশসহ ৮১০ কোটি ডলার ও শেয়ার বাইব্যাক সাড়ে ৩৭ কোটি ডলার পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT