1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

প্রথমবারের মতো কমেছে ব্যবহৃত গাড়ির দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩

২০২৩ সালে প্রথমবারের মতো কমেছে ব্যবহৃত গাড়ির পাইকারি দাম। প্রস্তুতকারক কোম্পানিগুলোর উৎপাদন বেড়ে যাওয়ায় নতুন বাজারের পাশাপাশি প্রভাব পড়েছে পুরনো গাড়ির বাজারেও। খবর সিএনবিসি।
কক্স অটোমোটিভের প্রতিবেদন অনুসারে, ম্যানহেইম ব্যবহৃত গাড়ি মূল্যসূচকে মার্চ থেকে এপ্রিলে দাম কমেছে ৩ শতাংশ। যদিও বিক্রীত গাড়ির দামে খুব একটা পরিবর্তন আসেনি। তবে যুক্তরাষ্ট্রে পাইকারি ট্রাক বিক্রি গত বছরের ডিসেম্বরের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। বছরওয়ারি এপ্রিলে বিক্রি কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।
কক্সের অর্থনীতি ও শিল্প ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস ফ্রে বলেন, ‘‌টানা আট মাস আমরা বছরওয়ারি দাম কমে আসার বিষয়টি খেয়াল করছি। গড়ে বছরওয়ারি দাম কমেছে ৮ দশমিক ৩ শতাংশ। আর এ যাত্রা এখানেই থেমে যাবে বলে মনে হয় না।’
কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে ব্যবহৃত গাড়ির দাম। বিশ্বব্যাপী স্বাস্থ্যঝুঁকি ও সরবরাহজনিত জটিলতার কারণে নতুন উৎপাদন ও বিক্রি অনেকটাই মন্থর হয়ে যায়। দামও থাকে চড়া। ফলে উচ্চমূল্য ও বাজারে স্বল্পতার কারণে ক্রেতারা ব্যবহৃত গাড়ির দিকে ঝুঁকেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT