বাংলাদেশের লাখ লাখ নাগরিক প্রতিবছর ভ্রমণ, ব্যবসা ও চিকিৎসার প্রয়োজনে ভারত ভ্রমণ করেন। ভারত আমাদের সবচেয়ে কাছের, বাড়ির পাশের বিদেশ। এজন্য অনেকে হয়তো বছরে অনেকবার ভারত ভ্রমণ করেন। ভারত ভ্রমণকারীদের কারো কারো পাসপোর্টে ‘এন্টি রিফিউজ’ সিল পড়ে যায়। সেই পাসপোর্টে এরপর ভিসা পাওয়া কঠিন হয়ে যায়। এজন্য কিছু ক্ষেত্রে সতর্কতা জরুরি।

যারা নিয়মিত ভারত ভ্রমণ করেন তারা নিয়ম বুঝে ভারতে যাতায়াত করুন, পর্যাপ্ত কারণ ছাড়া টুরিষ্ট ভিসায় ঘনঘন ভারত ভ্রমণ থেকে বিরত থাকুন। নিয়ম না মেনে যাতায়াতের কারণে ভারতীয় ইমিগ্রেশন এন্টি রিফিউজ সিল করে ব্যাক করে দিচ্ছে। এন্টি রিফিউজ সিল পাসপোর্টে থাকা মানে আপনার পুনরায় ভিসা পেতে হিমশিম খেতে হবে।
এন্ট্রি রিফিউজের অনেক কারণসমূহঃ
১) টুরিস্ট ভিসায় ইন্ডিয়া থেকে বের হবার ১ মাসের আগে আবার প্রবেশ করতে চাইলে তাকে এন্ট্রি রিফিউজ সিল করে ব্যাক দেওয়া হয়।
২) ইমিগ্রেশন অফিসারকে সাথে খারাপ ব্যবহার করলে।
৩) ভ্রমনের সময় ইমিগ্রেশন যদি কোনো প্রশ্ন বা কোনো পেপার দেখতে চাই তখন না দেখাতে পারলে।
৪) আপনি বৈধ পথে ভারতে প্রবেশ করে অবৈধ ভাবে দেশে ফিরে পুনরায় ভিসা নিয়ে ভারত প্রবেশ করতে চাইলে তাদের সার্ভারে রেকর্ড অনুযায়ী আপনি ধরা খাবেন, সে জন্য আপনাকে এন্ট্রি রিফিউজ সিল আর পাসপোর্ট ব্লক করে ব্যাক দিবে আপনি আর কোনদিন ভারতে প্রবেশ করতে পারবেন না।
৫) ভারতে কোনো ক্রাইম করে মামলা খেলে আপনাকে এন্ট্রি রিফিউজি সিল+পাসপোর্ট ব্লক করে ব্যাক দিবে।
৬) তাদের বিভিন্ন সময় জারিকৃত রুলস ভঙ্গ করলে।
ইত্যাদি…..
© Tohidul islam shawon
Leave a Reply