
বছরের প্রথম প্রান্তিকে পর্যটক বেড়েছে থাই ও ব্যাংকক এয়ারওয়েজের। নাগরিকদের মধ্যে দেশে ফেরার প্রবণতা ও বিদেশীদের মধ্যে পর্যটন গন্তব্য হিসেবে বেড়েছে ব্যস্ততা। এমনটাই জানিয়েছে থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ। খবর ব্যাংকক পোস্ট।

চলতি বছরের প্রথম তিন মাসে থাই এয়ারের নিট আয় ১ হাজার ২৫১ কোটি বাথ। এক বছর আগে নিট ক্ষতি ছিল ৩২৫ কোটি বাথ। একই সময়ে ব্যাংকক এয়ারওয়েজের নিট আয় দাঁড়িয়েছে ৮৭ কোটি ৫০ লাখ বাথে। গত বছরের প্রথম প্রান্তিকে নিট ক্ষতি ছিল ১০২ কোটি বাথ। অর্থাৎ দুটি এয়ারওয়েজে ভালো করছে আকাশপথে পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধিতে। থাইল্যান্ডের সমুদ্রসৈকত ও মন্দিরে দর্শনার্থীদের ক্রমবর্ধমান ভিড় অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতা করেছে বলে মনে করেন দেশটির অর্থমন্ত্রী। আন্তর্জাতিক পর্যটক চলতি বছরে তিন কোটিতে পৌঁছেছে, যা গত বছরে ছিল ১ কোটি ১২ লাখ।
থাই এয়ারের প্রথম প্রান্তিকের আয় বেড়েছে তিন গুণ। এক বছর আগে ছিল ১ হাজার ১২০ কোটি বাথ, যা বর্তমানে ৪ হাজার ১৫০ কোটি বাথ। মহামারীর পর সীমান্তের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেয়ার পর আয় বেড়েছে প্রতিষ্ঠানটির। এদিকে ব্যাংকক এয়ারওয়েজের আয় বেড়েছে ২৩৮ শতাংশ। দাঁড়িয়েছে ৫৭৪ কোটি বাথে। থাই এয়ার ২০২০ সালে দেউলিয়াত্ব থেকে সুরক্ষার জন্য আবেদন করেছিল। ২০২৪ সালের মধ্যে কোম্পানিটি নতুন নীতিমালায় প্রবেশ করবে বলে আশাবাদ প্রকাশ করেছে।
এদিকে পর্যটন শিল্পের বিস্তার ঘটাতে চীনা পর্যটকরাও ভূমিকা রাখবে বলে মনে করছে থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ।
Leave a Reply