
শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক-শ্রমিকদের নিয়ে এক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর পূর্বাচলের ড্রাইভার্স ট্রেনিং সেন্টার (ডিটিসি) মিলনায়তনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্ব্বিত ও অংশীদারিমূলক প্রকল্পের অধীনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রকল্পের প্রশিক্ষণ ও প্রচারণা বিশেষজ্ঞ গাজী মহিবুর রহমান শব্দদূষণ নিয়ন্ত্রণসংক্রান্ত সচেতনতামূলক তথ্যচিত্র উপস্থাপন করেন। তিনি তাঁর উপস্থাপনায় জানান, শব্দদূষণ হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ ৩০টি রোগের কারণ।
হাইড্রোলিক হর্ন অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে। এই হর্ন ব্যবহার করলে শাস্তি রয়েছে। প্রকল্প পরিচালক ফজলে এলাহী বলেন, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আইন জানতে হবে।’
Leave a Reply