1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

হবিগঞ্জের বাহুবলে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ নারী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় পাথর বোঝাই ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল শুক্রবার (২৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বাসস।
নিহত মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তারা মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট যাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ১৫ জন যাত্রী পিকআপযোগে সিলেটে হযরত শাহ জালাল (রা.)-এর মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন।
বাহুবলের মৌচাক এলাকার মোহনা কমিউনিটি সেন্টারে সামনে পৌঁছালে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আহত হন আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও আরমানসহ ১০ জন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান বলেন, দ্রুতগামী একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। তারা সকলেই নারী। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT