1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

‘জয় বাংলা বাইক সার্ভিস’ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সহায়তায়

চবি সংবাদদাতা
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আকারে বেশ বড় ও পরীক্ষা কেন্দ্রগুলো দূরে দূরে ছড়িয়ে থাকার কারণে ভর্তি পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীদের বেশ বেগ পেতে হয়। প্রায়শই কিছু সংখ্যক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে পারেন না বিধায় তাদের পরীক্ষা বাতিল হয়ে যায়। কিন্তু চবিতে আসা পরীক্ষার্থীদের এই সংকট নিরসনে শাখা ছাত্রলীগ দিয়ে যাচ্ছে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ সেবা। এর মাধ্যমে তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বিঘ্নে ভর্তিচ্ছুদের স্ব স্ব কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।
সরেজমিনে বুধবার সকালে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য অপেক্ষায় দেখা যায় ‘জয় বাংলা বাইক সার্ভিস’ স্টিকার সম্বলিত বাইকারদের।
‘জয় বাংলা বাইক সার্ভিস’ নিয়ে চবি শাখা ছাত্রলীগের সাদাফ খান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পরীক্ষার প্রথমদিন থেকেই জয় বাংলা বাইক সার্ভিস দিয়ে আসছে। ভর্তিচ্ছুরা যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এজন্য চবি ছাত্রলীগ সবসময় সচেষ্ট আছে এবং থাকবে।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার সময় চবিতে একটা উৎসবের আমেজ তৈরি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের যেন কোনো কষ্ট না হয় সে বিষয়ে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। ভর্তিচ্ছুদের আবাসন সমস্যার সমাধানে ছাত্রলীগের কর্মীরা প্রথমদিন থেকেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। হল, ক্যান্টিন, মসজিদ পরিষ্কার করে সেখানে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই আমাদের হেল্পডেস্ক, পানি ও কলম বিতরণ, জয় বাংলা বাইক সার্ভিস চলমান থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT