1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দেশের ১১ সেতু ও সড়কে নভেম্বর থেকে বাধ্যতামূলক ইলেকট্রনিক টোল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

সরকার দেশের নয়টি সেতু ও দুই সড়কে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক টোল ব্যবস্থা (ইটিসি বা ই-টোল) চালুর ঘোষণা দিয়েছে। চলতি বছরের অক্টোবর মাসের পর অর্থাৎ নভেম্বর থেকে এসব সেতু বা সড়কে ই–টোল ছাড়া কোনো যানবাহন টোল প্লাজা অতিক্রম করতে পারবে না। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এই নয় সেতু ও দুই সড়ক সওজের অধীন।
যেসব সেতুতে ই-টোল বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে সেগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলী সেতু, নারায়ণগঞ্জের মেঘনা সেতু, কুমিল্লার গোমতী সেতু, নরসিংদীর ভৈরব সেতু, পটুয়াখালীর পায়রা সেতু, খুলনার খান জাহান আলী (রূপসা) সেতু, নরসিংদীর চরসিন্দুর সেতু ও শহীদ ময়েজউদ্দিন সেতু এবং পাবনার লালন শাহ সেতু।
এছাড়াও নাটোরের আত্রাই টোল প্লাজা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ই-টোল বাধ্যতামূলক করা হচ্ছে। ম্যানুয়ালি টোল আদায়ের ফলে সড়কে অনেক সময় অনাকাঙ্ক্ষিত জটলা লেগেই থাকে। এই জটলা নিরসন ও সড়ক সেতুতে যানবাহন চলাচল স্মুথ করতে ই-টোল কার্যক্রম চালু করতে যাচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ই-টোল সেবা গ্রহণকারীরা ১০ শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ কোথাও যদি ১০০ টাকা টোল থাকে তবে গ্রাহককে ৯০ টাকা পরিশোধ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT