ভারতের ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। এছাড়া ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। খবর এনডিটিভি।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কোরোমন্ডেল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাই যাচ্ছিল। এসময় আরেকটি ট্রেনের লাইনচ্যুত বগিগুলোকে ধাক্কা দেয় কোরোমন্ডেল এক্সপ্রেস। ওই ট্রেনটি বেঙ্গালুরু থেকে কলকাতা যাচ্ছিল। সংঘর্ষে কোরোমন্ডেল এক্সপ্রেসের একাধিক বগি রীতিমতো দুমড়ে-মুচড়ে যায়।
খড়্গপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জানিয়েছেন, মোট ১৫টি বগি লাইনচ্যুত হয়েছে। ৩০ জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নের বিশেষ হেল্পলাইন খোলা হয়েছে চেন্নাইয়ের স্টেশনে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন হতাহতের ঘটনা আরো বাড়তে পারে।
এ ঘটনাকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা বলে দাবি করছে ভারতের রেল বিভাগ। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন।
একই সঙ্গে তিনি নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন। এছাড়া এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য কেন্দ্রীয় সরকারকে বিশেষ অনুরোধ করেছেন।
Leave a Reply