গত পাঁচ বছরে পর্যটন খাতে আয় হয়েছে ১২ হাজার ৭৮৮ কোটি ১৯ লাখ টাকা। এসময়ে প্রায় ২০ লাখ পর্যটন বাংলাদেশ ভ্রমণ করেন। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এদিন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সরকার দলীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, পর্যটন খাতে প্রতিবছর বিপুল পরিমাণ বার্ষিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে বাংলাদেশে এসেছে ১৯ লাখ ৯১ হাজার ২৩০ জন পর্যটক। এতে সরকারের রাজস্ব আয় হয় ১২ হাজার ৭৮৮ কোটি ১৯ লাখ টাকা। এর মধ্যে ২০১৯ সালে সর্বোচ্চ ছয় লাখ ২১ হাজার ১৩১ জন। এতে তিন হাজার ২২০ কোটি ৫৮ লাখ টাকার রাজস্ব আয় হয়।
Leave a Reply