1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিদেশি এয়ারলাইন্সের জন্য ডলার ছাড় করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

ডলার সংকটের কারণে বিদেশি এয়ারলাইন্স বৈদেশিক মুদ্রায় আয় নিতে পারছে না। এমন খবর প্রকাশিত হওয়ার পর তাদের অনুকূলে দ্রুত ডলার ছাড় করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বিদেশি এয়ারলাইন্স যেন আগামীতে বাংলাদেশ থেকে টাকায় তেল কিনতে পারে সরকার সে ব্যবস্থা করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক সংবাদ সম্মেলন এমন তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে তেল কিনতে চাইলে ডলারে পরিশোধ করতে হয়। যদিও বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে তেল কেনে খুব কম।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সাংবাদিকদের মঙ্গলবার বিকেল ৪টার দিকে টেলিফোন করে বিকেল ৫টায় এ সংবাদ সম্মেলন ডাকা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র মো. আবুল বশর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
মো. আবুল বশর বলেন, বিভিন্ন সংবাদপত্রে বলা হয়েছে বিদেশি এয়ারলাইন্সগুলোর পরিশোধের জন্য ২১ কোটি ৪০ লাখ ডলার বকেয়া আছে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে তথ্য নিয়ে দেখেছে, বকেয়ার পরিমাণ মূলত ১৭ কোটি ৭৮ লাখ ডলার। এ বকেয়া যেন দ্রুত পরিশোধ করা হয় ব্যাংকগুলোকে সে নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত এয়ারলাইন্স খাতে ৪০ কোটি ২২ লাখ ডলার পরিশোধ করা হয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ডলার বাজারে চাপ রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন খাতের পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করছে। এয়ারলাইন্সের পরিশোধে সংকট হলে তো ব্যাংকগুলো আসত। তারা কিন্তু আসেনি। ব্যাংকগুলো এলে সহায়তা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব ব্যাংকের বকেয়া আছে তাদের সক্ষমতা আছে। যেমন– স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৮ কোটি ৩৬ লাখ ডলার বকেয়া আছে। যে কোনো সময় তারা চাইলে পরিশোধ করে দিতে পারে।
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডলার সংকটে বাংলাদেশ থেকে আয়ের অর্থ দেশে নিতে পারছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। বাংলাদেশে এসব কোম্পানির ২১ কোটি ৪০ লাখ ডলার আটকে আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT