1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঢাকায় সুজুকি গাড়ির ফ্রি সার্ভিস ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস বিক্রয়-পরবর্তী সেবার ওপর গুরুত্ব দিতে প্রতিষ্ঠানটির সার্ভিস সেন্টার তেজগাঁও, বেগুনবাড়ী ঢাকায় শুরু করেছে সুজুকি সার্ভিস কার্নিভাল। এই সার্ভিস কার্নিভাল আজ বুধবার পর্যন্ত চলবে।
উত্তরা মোটরসের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার মাশফিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এই সার্ভিস ক্যাম্পে এ পর্যন্ত ১৫০টিরও বেশি সুজুকি গাড়ি স্বয়ংক্রিয় ও আধুনিক যন্ত্রপাতি দ্বারা ফ্রি চেকআপ ও সার্ভিস করা হয়। তা ছাড়া বিশেষ অফার হিসেবে থাকছে লেবার চার্জের ওপর ২৫ শতাংশ ও জেনুইন পার্টসের ওপর ১০ শতাংশ পর্যন্ত ছাড়।
এই বিশেষ অফার চলবে আগামী এক মাস পর্যন্ত। এ পর্যন্ত সারা দেশে ৫০ হাজারেরও অধিক সুজুকি কার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুল্যান্স বিক্রয় করতে সক্ষম হয়েছে উত্তরা মোটরস।
এ ছাড়া উত্তরা মোটরস নিজস্ব ১১টি শাখা অফিস ও আটটি সার্ভিস সেন্টারের মাধ্যমে দেশব্যাপী সুজুকি গাড়ির সেবা প্রদান করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT