1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে গেল লাইটারেজ জাহাজ ১৩ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে যাওয়া একটি লাইটারেজ জাহাজের ১৩ নাবিককে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে। তবে এমভি ‘দেলোয়ার আল বাহার’ নামের ফ্লাই অ্যাশবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পুরোপুরি ডুবে গেছে।
সূত্র জানিয়েছে, খুলনার নোয়াপাড়া থেকে এমভি দেলোয়ার আল বাহার নামের লাইটারেজ জাহাজটি ফ্ল্যাই অ্যাশ নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। ভারত থেকে আমদানিকৃত সিমেন্ট তৈরির এই কাঁচামাল খুলনা থেকে নৌ পথে চট্টগ্রামে আনা হয়। কিন্তু গত বুধবার রাতে বন্দরের বহির্নোঙরে তলা ফুটো হয়ে জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন। নিমজ্জিত জাহাজ থেকে আশপাশের লাইটার জাহাজগুলো নাবিকদের উদ্ধার করে। বৈরি আবহাওয়ায় ঢেউয়ের তোড়ে জাহাজটির তলা ফেটে যেতে পারে বলে মন্তব্য করে একটি সূত্র জানিয়েছে, এই সময় জাহাজ থেকে ৯৯৯ নম্বরে ফোন করা হলে কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে যায়। জাহাজটির সমুদ্রে চলাচলের অনুমোদন ছিল না বলে সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT