1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

তিন দিনে বঙ্গবন্ধু সেতু পেরোল ১ লাখ ৩৬ হাজার গাড়ি : ৯ কোটি ৬৯ লাখ টাকা টোল আদায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

ঈদের আগের তিন দিন ১ লাখ ৩৬ হাজার ৪৬৬টি গাড়ি বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৯ কোটি ৬৯ লাখ ১৪ হাজার ২০০ টাকা। এই তিন দিন প্রতি মিনিটে গড়ে ৩২টি গাড়ি সেতু পারাপার হয়েছে। বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর ইতিহাসে সর্বোচ্চ গাড়ি পারাপার হয়েছে। টোল আদায়ও হয়েছে সর্বোচ্চ।
সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত সোমবার ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই বঙ্গবন্ধু সেতুতে গাড়ির চাপ বাড়তে থাকে। ওই দিন রাত ১২টা থেকে পরদিন মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৪২ হাজার ৫৬০টি গাড়ি সেতু পারাপার হয়। টোল আদায় হয় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। এর মধ্যে পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে ২৪ হাজার ৮১৭টি গাড়ি এবং বিপরীত দিক থেকে ১৭ হাজার ৭৪৩টি গাড়ি পার হয়েছে।
পরের দিন মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ গাড়ি সেতু পারাপার হয়। এই ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি গাড়ি সেতু পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ সময় সেতুর পূর্ব প্রান্ত থেকে ৩৬ হাজার ৪৯১টি গাড়ি উত্তরবঙ্গের দিকে যায়। আর পশ্চিম প্রান্ত থেকে পার হয় ১৮ হাজার ৯৯৭টি গাড়ি।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর এটিই ছিল এক দিনে সর্বোচ্চ টোল আদায়।
এর আগে গত বছরের ৭ জুলাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৩ হাজার ৫৯৫টি গাড়ি বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছিল। ওই দিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা।
ঈদের আগের দিন ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৪১৮টি গাড়ি সেতু পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে পার হয়েছে ২৭ হাজার ৫৮৮টি গাড়ি। আর পশ্চিম প্রান্ত থেকে সেতু পার হয়েছে ১০ হাজার ৮৩০টি যানবাহন। টোল প্লাজা সূত্র জানায়, সেতুর পূর্ব প্রান্তে ৯টি লেন এবং পশ্চিম প্রান্তের ৭টি লেন থেকে টোল আদায় করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT