1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সুগন্ধায় তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ ৪, নিখোঁজ ৪ শ্রমিক

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। নিখোঁজ রয়েছেন জাহাজের আরো চার শ্রমিক। আহতদের মধ্যে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্য দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর জাহাজের তলা ফেটে পানি ঢুকছে।
আজ শনিবার দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধদের উদ্ধার করেছে। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে।
ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে।
ফলে ওই রুমে অগ্নিকাণ্ড হয়। এতে জাহাজের ৯ স্টাফের মধ্যে চারজন দগ্ধ হন। দগ্ধরা হলেন শাকিল (৩৫), ফরিদুল ইসলাম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন চারজন। জাহাজের বাইরে থাকায় বেঁচে গেছেন বাবুর্চি বেলায়েত হোসেন।
ঝালকাঠি পদ্মা অয়েল কম্পানির কর্মী আব্দুস সালাম জানান, সাগর নন্দিনী-২ জাহাজটি প্রায় ১০ লাখ লিটার পেট্রল এবং ডিজেল নিয়ে ঝালকাঠির পদ্মা অয়েল কম্পানির সামনে সুগন্ধা নদীতে নোঙর করে। আজ (শনিবার) বিকেলে জাহাজটি দিয়ে তেল খালাস করার কথা ছিল। ইঞ্জিনরুমের তলা ফেটে আস্তে আস্তে জাহাজটি ডুবে যাচ্ছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, জাহাজে অগ্নিদগ্ধদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন চারজন। তাদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT