1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

আকস্মিক ঢাকা সফরে চীনা বিজনেস টাইকুন আলিবাবা প্রধান জ্যাক মা

বাণিজ্য প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩

চীনা বিজনেস টাইকুন জ্যাক মা বাংলাদেশ ঘুরে গেলেও তা চাউর হতে সময় লাগল বেশ কয়েকদিন। সাম্প্রতিক ‘সারপ্রাইজ ভিজিট’-এ বেশ কয়েকটি দেশ সফর করেছেন তিনি। সেই সূচিতে বাংলাদেশও ছিল।
ইয়াহু নিউজ জানায়, গত ২৭ জুন নেপালের কাঠমান্ডুতে যাওয়ার আগে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ই-কর্মাস জায়ান্ট আলীবাবার সহ-প্রতিষ্ঠাতা। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক ছবি সূত্রে জানা যায়, এ সফরে গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন তিনি।
নেপালের সংবাদ মাধ্যম জানায়, জ্যাক মা ঢাকা থেকে কাঠমান্ডুতে যান। সেখানেও তিনি অল্প সময়ের জন্য অবস্থান করেন। সঙ্গে ছিল পাঁচ চীনা, এক ডেনিশ ও এক মার্কিন নাগরিকসহ সাত ব্যবসায়ীর প্রতিনিধি দল। তাদের পরবর্তী গন্তব্য ছিল পাকিস্তান।
কাঠমান্ডু পোস্ট একজন সিনিয়র সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, তার সফর সম্পর্কে খুব কম কর্মকর্তাই জানতেন।
সূত্রগুলো আকস্মিক এই সফরকে ‘ব্যবসায়িক’ হিসেবে উল্লেখ করছে। তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ হয়নি।
জ্যাক মার পাকিস্তান সফরও এক ধরনের অজ্ঞাত ছিল। দেশটির সাবেক মন্ত্রী ও বিনিয়োগ বোর্ডের (বিওআই) চেয়ারম্যান মুহম্মদ আজফার আহসান টুইটারে বিষয়টি সামনে আনেন। তিনি ওই সফরকে ‘প্রাইভেট’ বলে উল্লেখ করেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, হংকং থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ২৯ জুন পাকিস্তানে পৌঁছান জ্যাক মা। এরপর প্রতিনিধি দলসহ ৩০ জুন উজবেকিস্তানের উদ্দেশে রওনা দেন তিনি।
প্রযুক্তি ও ই-কমার্স উদ্যোক্তা জ্যাক মা চীনের চতুর্থ ধনী ব্যক্তি, মোট সম্পদের পরিমাণ তিন হাজার ৪৫০ কোটি ডলারের বেশি। তিনি বিশ্বের ৩৯তম ধনী ব্যক্তি। ২০২০ সালে চীনা নীতির সমালোচনার পর প্রকাশ্যে তার উপস্থিতি হ্রাস পায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT