1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশী জাহাজ এভার ভেনটেজ

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এমভি এভার ভেনটেজ। আজ মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। খালাসকৃত মালামাল নদীপথে নেয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর ১ হাজার ৯৫২ দশমিক ৪৪২ টন ওজনের ২৩৯ প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী) এসেছে।
বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি এভার ভেনটেজ। জাহাজটি মঙ্গলবার বেলা ১১টায় মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে। এ জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর এক হাজার ৯০০ (৫২.৪৪২) টন ওজনের ২৩৯ প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী) এসেছে। দুপুর ২টা থেকে জাহাজ হতে এ পণ্য খালাসের কাজ শুরুর কথা রয়েছে। এরপর এসব মালামাল নদীপথে নেয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটি থেকে মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চারদিন।
এর আগে ১৭ মে এম ভি সান ইউনিটি, ৫ মার্চ এম ভি হাইড নং-০৯ ও ২১ ফেব্রুয়ারি এম ভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT